শিক্ষা সহায়তা
অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বই, শিক্ষা উপকরণ, অনুপ্রেরণা, ক্যারিয়ার নির্দেশনা এবং সম্মাননা প্রদান।
- বই ও শিক্ষা উপকরণ বিতরণ
- কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
- ক্যারিয়ার ও সচেতনতামূলক আয়োজন
সততা, একতা ও মানবিকতার মূলমন্ত্র বুকে ধারণ করে, লিজেন্ড ফাউন্ডেশন শিক্ষা, মানবিক সহায়তা, যুব নেতৃত্ব এবং সামাজিক উন্নয়নের মাধ্যমে সকল ইতিবাচকতার পক্ষে কাজ করছে।
LEGEND FOUNDATION
Small Steps, Lasting Impact.
LEGEND FOUNDATION
Small Steps, Lasting Impact.
সমাজ পরিবর্তনের জন্য শুধু বড় অর্থ নয়; প্রয়োজন বড় মন, সততা এবং সম্মিলিত উদ্যোগ।
Legend Foundation একটি অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সততা, একতা ও মানবিকতার মূলমন্ত্র বুকে ধারণ করে আমরা শিক্ষা, মানবিক সহায়তা, যুব নেতৃত্ব ও সামাজিক উন্নয়নে কাজ করছি।
কয়েকজন স্বপ্নবান ও সমাজসেবায় আগ্রহী তরুণের উদ্যোগে ২০১৭ সালে চট্টগ্রাম থেকে আমাদের যাত্রা শুরু হয়। আমরা এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই, যেখানে মানুষ মানুষের পাশে দাঁড়াবে, শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হবে এবং তরুণরা নেতৃত্ব বিকাশের সুযোগ পাবে।
শিক্ষা, মানবিক সহায়তা, যুব নেতৃত্ব, পরিবেশ ও সামাজিক উন্নয়নের মাধ্যমে আমরা মানুষের জীবনে দীর্ঘস্থায়ী ইতিবাচক পরিবর্তন তৈরির চেষ্টা করি।
অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বই, শিক্ষা উপকরণ, অনুপ্রেরণা, ক্যারিয়ার নির্দেশনা এবং সম্মাননা প্রদান।
দুর্যোগ, শীত, খাদ্যসংকট ও জরুরি পরিস্থিতিতে অসহায় এবং প্রয়োজনগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো।
তরুণদের দায়িত্বশীল, মানবিক ও দক্ষ নেতৃত্বে গড়ে তোলার জন্য বাস্তব কাজের সুযোগ তৈরি করা।
সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গঠনে বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতা এবং তরুণদের সম্পৃক্ত করা।
এতিম, সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী ও প্রয়োজনগ্রস্ত মানুষের জন্য মানবিক ও মূল্যবোধভিত্তিক কার্যক্রম।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে registration, database, communication ও সামাজিক কার্যক্রমকে আরও কার্যকর করা।
OUR IMPACT
মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তনের গল্প
আমরা বিশ্বাস করি, একটি ছোট উদ্যোগও কারও জীবনে বড় পরিবর্তন আনতে পারে।
প্রতিটি কার্যক্রম আমাদের আরও দায়িত্বশীল হতে শিখিয়েছে। শিক্ষা, মানবিক সহায়তা, সচেতনতা ও নেতৃত্ব বিকাশের মাধ্যমে আমরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করে যাচ্ছি।
শত শত শিক্ষার্থী বই, শিক্ষা উপকরণ, অনুপ্রেরণা ও সম্মাননা পেয়েছে।
অসহায় পরিবার, শীতার্ত মানুষ এবং দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো হয়েছে।
শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও মানবিক মূল্যবোধ নিয়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।
অসংখ্য তরুণ স্বেচ্ছাসেবা, দলগত কাজ ও নেতৃত্বমূলক কার্যক্রমে অংশ নিয়েছে।