মেধা ও সাফল্যকে সম্মান জানাতে ‘কৃতী শিক্ষার্থী সংবর্ধনা’
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সেরা মেধাবীদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করে লিজেন্ড ফাউন্ডেশন।
শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও ভালো ফলাফলকে উৎসাহিত করতে লিজেন্ড ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হয় জাঁকজমকপূর্ণ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান। চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে আয়োজিত এই অনুষ্ঠানে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে বিশেষ ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
সংবর্ধনার পাশাপাশি শিক্ষার্থীদের উৎসাহিত করতে বক্তব্য ও মনোরম সাংস্কৃতিক পরিবেশনা ছিল এই আয়োজনের অন্যতম আকর্ষন।
শিক্ষার্থীদের এই অসামান্য সাফল্য ও কঠোর পরিশ্রম আগামী দিনের একটি সুন্দর ও আলোকিত ভবিষ্যৎ নির্মাণের প্রথম ধাপ।
অর্থের অভাবে পড়াশোনা থেমে নয়
একজন এইচএসসি শিক্ষার্থীর প্রয়োজনীয় পাঠ্যবইয়ের ব্যবস্থা করেছে লিজেন্ড ফাউন্ডেশন।
একজন এইচএসসি (ইন্টারমিডিয়েট) শিক্ষার্থীর পড়াশোনা যেন অর্থের অভাবে থেমে না যায়—এই বিশ্বাস থেকেই লিজেন্ড ফাউন্ডেশন-এর উদ্যোগে তার প্রয়োজনীয় পাঠ্যবইয়ের ব্যবস্থা করা হয়েছে।
শিক্ষার পথে আর্থিক সীমাবদ্ধতা যেন কোনো শিক্ষার্থীর স্বপ্ন পূরণের বাধা হয়ে না দাঁড়ায়—এই লক্ষ্যেই লিজেন্ড ফাউন্ডেশন প্রয়োজন অনুযায়ী শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে।
আর্থিক সংকট নয়, একজন শিক্ষার্থীর মেধা ও স্বপ্নই হোক তার ভবিষ্যৎ এগিয়ে যাওয়ার শক্তি।