Legend Foundation BD

Education & Empowerment
08 September 2026
চান্দগাঁও, চট্টগ্রাম

শিক্ষার আলো ছড়িয়ে দিতে শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আল-আমিন শিশু একাডেমির শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দিল লিজেন্ড ফাউন্ডেশন।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আল-আমিন শিশু একাডেমি, চান্দগাঁও, চট্টগ্রামে লিজেন্ড ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Legend Foundation Leadership & Teachers

পাশাপাশি বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়ার মাধ্যমে তাদের শিক্ষা জীবনে উৎসাহ ও অনুপ্রেরণা যোগানোর ক্ষুদ্র প্রয়াস ছিল এই আয়োজন। আমরা বিশ্বাস করি, শিক্ষাই একটি সুন্দর ও আলোকিত সমাজ গঠনের অন্যতম প্রধান হাতিয়ার।

লিজেন্ড ফাউন্ডেশন শিক্ষা, মানবসেবা ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।

TOGETHER WE CAN

Inspire, educate, and empower the next generation.

Community Support Initiative
October 2026

বিশুদ্ধ পানির নিশ্চয়তায় শিশুদের জন্য পানি ফিল্টার স্থাপন

শিশুদের সুস্থ, নিরাপদ ও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে লিজেন্ড ফাউন্ডেশনের আরেকটি মানবিক উদ্যোগ।

আমাদের শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির সময় লিজেন্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান Sajjad Hossain শিশুদের বিভিন্ন সমস্যা ও চাহিদার কথা মনোযোগ দিয়ে শুনেছিলেন। সেই আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি ছিল বিশুদ্ধ পানির সংকট।

সেদিন তিনি শিশুদের আশ্বাস দিয়েছিলেন যে অতি শীঘ্রই তাদের পানির সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আজ লিজেন্ড ফাউন্ডেশনের সভাপতি Ashraful Rahman-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিদ্যালয় পরিদর্শন করে এবং শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে পানি ফিল্টার স্থাপন করে।

শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের জন্য একটি সুস্থ ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। বিশুদ্ধ পানির এই উদ্যোগ সেই লক্ষ্যেরই আরেকটি বাস্তব প্রতিফলন। লিজেন্ড ফাউন্ডেশন সবসময় মানুষের পাশে, মানবতার কল্যাণে।

মানবিক অঙ্গীকার

প্রতিশ্রুতি থেকে বাস্তব উদ্যোগে—শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করাই এই কার্যক্রমের মূল সাফল্য।

Award & Recognition
08 September 2026

মেধা ও সাফল্যকে সম্মান জানাতে ‘কৃতী শিক্ষার্থী সংবর্ধনা’

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সেরা মেধাবীদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করে লিজেন্ড ফাউন্ডেশন।

শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও ভালো ফলাফলকে উৎসাহিত করতে লিজেন্ড ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হয় জাঁকজমকপূর্ণ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান। চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে আয়োজিত এই অনুষ্ঠানে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে বিশেষ ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

সংবর্ধনার পাশাপাশি শিক্ষার্থীদের উৎসাহিত করতে বক্তব্য ও মনোরম সাংস্কৃতিক পরিবেশনা ছিল এই আয়োজনের অন্যতম আকর্ষন।

মেধার জয়গান

শিক্ষার্থীদের এই অসামান্য সাফল্য ও কঠোর পরিশ্রম আগামী দিনের একটি সুন্দর ও আলোকিত ভবিষ্যৎ নির্মাণের প্রথম ধাপ।

Education Support
17 July 2026

অর্থের অভাবে পড়াশোনা থেমে নয়

একজন এইচএসসি শিক্ষার্থীর প্রয়োজনীয় পাঠ্যবইয়ের ব্যবস্থা করেছে লিজেন্ড ফাউন্ডেশন।

একজন এইচএসসি (ইন্টারমিডিয়েট) শিক্ষার্থীর পড়াশোনা যেন অর্থের অভাবে থেমে না যায়—এই বিশ্বাস থেকেই লিজেন্ড ফাউন্ডেশন-এর উদ্যোগে তার প্রয়োজনীয় পাঠ্যবইয়ের ব্যবস্থা করা হয়েছে।

শিক্ষার পথে আর্থিক সীমাবদ্ধতা যেন কোনো শিক্ষার্থীর স্বপ্ন পূরণের বাধা হয়ে না দাঁড়ায়—এই লক্ষ্যেই লিজেন্ড ফাউন্ডেশন প্রয়োজন অনুযায়ী শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে।

শিক্ষার পাশে আমরা

আর্থিক সংকট নয়, একজন শিক্ষার্থীর মেধা ও স্বপ্নই হোক তার ভবিষ্যৎ এগিয়ে যাওয়ার শক্তি।

Scroll to Top