Legend Foundation BD

← Paper News
Paper News

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে চট্টগ্রামে শিক্ষা সামগ্রী বিতরণ

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে চট্টগ্রামে শিক্ষা সামগ্রী বিতরণ

আল-আমিন শিশু একাডেমিতে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ ও অনুপ্রেরণা জোগানো এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Legend Foundation-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাজ্জাদ হোসাইন, সাবেক সভাপতি শাহজাহান আরিয়েন, সভাপতি আশরাফুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান রবিন, সহ-সম্পাদক মির্জা আব্বাস, সাংবাদিক তৌফিক আলম চৌধুরী এবং বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ।

আয়োজকরা বলেন, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক ও আলোকিত সমাজ গড়ে তোলা সম্ভব। সেই লক্ষ্যেই শিক্ষা, মানবসেবা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে Legend Foundation।

শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় কর্মসূচি। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।

মূল সংবাদ পড়ুন ↗
Scroll to Top