Legend Foundation BD

← Paper News
Paper News

চট্টগ্রামে লিজেন্ড ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

চট্টগ্রামে লিজেন্ড ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সপ্তম তলা হলরুমে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন লিজেন্ড ফাউন্ডেশনের উদ্যোগে এ সংবর্ধনা ও দিকনির্দেশনামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তৌফিক আলম চৌধুরী ও নিশিতা বড়ুয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মুহাম্মদ সেকান্দর খান। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী রোটারিয়ান মতিউর রহমান।

কৃতি শিক্ষার্থীদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার বিভিন্ন দিক তুলে ধরতে অনুষ্ঠানে বিশেষ ক্যারিয়ার ও কলেজজীবন বিষয়ক দিকনির্দেশনা পর্বের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন সুমন কানোনগো, তানভীর শাহরিয়ার রিমন, ডা. কে এম হাসান রিপন ও ক্যাপ্টেন আতিক উল আজম খান।

বক্তারা এসএসসি পরবর্তী সময়ে সঠিক কলেজ নির্বাচন, উচ্চশিক্ষার প্রস্তুতি, সময়োপযোগী ক্যারিয়ার পরিকল্পনা, ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন, জীবনের গুরুত্বপূর্ণ সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং ভবিষ্যতের নানা চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল নিয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।

লিজেন্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, “শিক্ষার্থীদের শুধু একাডেমিক সাফল্য উদযাপন করাই আমাদের লক্ষ্য নয়; বরং ভবিষ্যৎ পথচলায় সঠিক দিকনির্দেশনা দেওয়াও আমাদের অন্যতম প্রধান উদ্দেশ্য।”

সংগঠনের সভাপতি আশরাফুর রহমান কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি নৈতিকতা, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক দায়িত্ববোধে বলীয়ান হয়ে উঠতে হবে।

সাবেক সভাপতি ওমর ফারুক জিসান ও মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক আবদুর রহমান রবিন তরুণদের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে নিজেদের দক্ষ ও দায়িত্বশীল মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান পরিচালনা এবং অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান আয়োজনের চেয়ারম্যান আরিয়ান আহমেদ শাহজাহান।

শিক্ষার্থী, অভিভাবক ও বিশিষ্ট অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। দিকনির্দেশনামূলক আলোচনার পাশাপাশি উন্মুক্ত মতবিনিময় ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সনদপত্র, স্মারক ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সামাজিক সচেতনতা, দক্ষতা উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক পথে পরিচালিত করতে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে লিজেন্ড ফাউন্ডেশন।

মূল সংবাদ পড়ুন ↗
Scroll to Top