শুক্রবার (২১ আগস্ট) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে এ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মুহাম্মদ সেকান্দর খান। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জি. রোটারিয়ান মতিউর রহমান।
বক্তব্য রাখেন সুমন কানোনগো, তানভীর শাহরিয়ার রিমন, ডা. কে এম হাসান রিপন ও ক্যাপ্টেন আতিক উল আজম খান।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জনের মধ্যে সাফল্য সীমাবদ্ধ না রেখে নিজেদের দক্ষতা, নেতৃত্বগুণ, আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধ বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। এসএসসি পরবর্তী সময়টি একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ ধাপ। এ সময়ে সঠিক শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন, নিজের আগ্রহ ও সক্ষমতা অনুযায়ী ক্যারিয়ার নির্ধারণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের বিষয়ে সচেতন সিদ্ধান্ত নেওয়া জরুরি। অভিজ্ঞ বক্তাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা, পরামর্শ ও দিকনির্দেশনা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করে।
শিক্ষার্থী-অভিভাবকদের প্রাণবন্ত অংশগ্রহণে কৃতি শিক্ষার্থী, অভিভাবক, অতিথি ও সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত। অনুপ্রেরণামূলক বক্তব্য, ক্যারিয়ার বিষয়ক সেশন, মতবিনিময় ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে যোগ করে ভিন্নমাত্রা।
অনুষ্ঠানের শেষপর্বে এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সনদ ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।
বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাজ্জাদ, সংগঠনের সভাপতি আশরাফুর রহমান, সাবেক সভাপতি ওমর ফারুক জিসান, সাবেক সভাপতি মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক আবদুর রহমান রবিন, প্রোগ্রাম চেয়ারম্যান আরিয়ান আহমেদ শাহজাহান প্রমুখ।
